Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্ন অভিযান নিয়ন্ত্রণে রাজ্যের এসওপি জানতে হলফনামা তলব

নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়াবাসীর প্রাণ ওষ্ঠাগত। ঘিঞ্জি এই শহরে যানজট প্রায় স্বাভাবিক ব্যাপার। তারপর অভিযানের দিনগুলিতে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর।

নবান্ন অভিযান নিয়ন্ত্রণে রাজ্যের এসওপি জানতে হলফনামা তলব
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়াবাসীর প্রাণ ওষ্ঠাগত। ঘিঞ্জি এই শহরে যানজট প্রায় স্বাভাবিক ব্যাপার। তারপর অভিযানের দিনগুলিতে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর। অবিলম্বে অভিযান নিয়ন্ত্রণে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করুক রাজ্য সরকার। এবার এমনই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। মামলার প্রাথমিক শুনানির পর রাজ্যের কাছে হলফনামা তলব করেছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে আদৌ কোনও এসওপি রয়েছে কি না, তা বিস্তারিত জানিয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে। 

Advertisement

মামলাকারী সুভাষ দত্তর বক্তব্য, অভিযান, অবস্থান গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রতিবারই নবান্ন অভিযান হলে হাওড়ার প্রায় ৪০ লক্ষ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। হাসপাতাল, স্কুল, কলেজ সমস্ত কিছু স্তব্ধ হয়ে পড়ে। হাওড়া স্টেশন, শালিমার স্টেশন, ময়দান মেট্রোর মতো গুরুত্বপূর্ণ পরিবহণ ক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়ছে। মিছিলের জেরে ফরসোর রোড থেকে জি টি রোড বা কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিচারপতি পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে হাওড়া পুলিস কমিশনারের তরফে রিপোর্ট জমা পড়লেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছে ডিভিশন বেঞ্চ। অভিযান নিয়ন্ত্রণে রাজ্যের কোনও এসওপি রয়েছে কি না, জানতে চায় হাইকোর্ট। ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ