Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যজুড়ে নগরোয়ন্ননে বরাদ্দ ৬০০ কোটি টাকা

রাজ্যজুড়ে নগরোন্নয়ন খাতে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন। সূত্রের খবর, পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক পরিকাঠামো উন্নয়ন সুনিশ্চিত করতেই এই অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য।

রাজ্যজুড়ে নগরোয়ন্ননে বরাদ্দ ৬০০ কোটি টাকা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: রাজ্যজুড়ে নগরোন্নয়ন খাতে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন। সূত্রের খবর, পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক পরিকাঠামো উন্নয়ন সুনিশ্চিত করতেই এই অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য। এর জেরে প্রত্যেক পুর এলাকায় বাসিন্দারাই উপকৃত হবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পের মাধ্যমে শহর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়ার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের জন্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে একাধিক নতুন পার্ক তৈরি ও সংস্কারের কাজ ছাড়াও সবুজায়ন খাতেও বরাদ্দের একটি অংশ ব্যবহার করা হবে। 

Advertisement

বর্ষার পর রাজ্যজুড়ে পুরোমাত্রায় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে আগামী ডিসেম্বরের মধ্যেই এই বরাদ্দ ব্যবহার শুরুর টার্গেট নেওয়া হচ্ছে। গত সপ্তাহে অর্থ বরাদ্দের চিঠি পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে এসে পৌঁছেছে বলেই খবর। ফলে পুরোদমে কাজ শুরু করতে সময় নষ্ট করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি পুর প্রশাসনকে। 
অম্রুত প্রকল্পে যৎসামান্য বরাদ্দ করে কেন্দ্র। ১০ লক্ষের বেশি জনসংখ্যার পুরসভার জন্য বরাদ্দ হয় মোট প্রকল্পের মাত্র ২৫ শতাংশ অর্থ। ১০ লক্ষ পর্যন্ত জনসংখ্যা হলে, সেই পুরসভার জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ হয় ৩৩.৩৩ শতাংশ। কোনও পুরসভার জনসংখ্যা এক লক্ষের নীচে হলে কেন্দ্র বরাদ্দ করে ৫০ শতাংশ টাকা। ফলে রাজ্যকেই বহন করতে হয় অধিকাংশ খরচ। সম্প্রতি নগরোন্নয়ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকার প্রশংসা করে অম্রুত প্রকল্পে ২৫০ কোটি বরাদ্দ করেছে নয়াদিল্লি। কেন্দ্রের ‘অতিসামান্য’ বরাদ্দের তুলনায় রাজ্যকে দিতে হয়েছে প্রায় ৪০০ কোটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ