Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

টিটিপির হামলায় হত ৫ পাক সেনা

পাকিস্তানি সেনার উপর ফের বড়সড় হামলা। সোমবার আফগান সীমান্চের কাছে খাইবার-পাখতুনওয়া প্রদেশের কোটালালু এলাকায় ইসলামাবাদের সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

টিটিপির হামলায় হত ৫ পাক সেনা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পেশোয়ার: পাকিস্তানি সেনার উপর ফের বড়সড় হামলা। সোমবার আফগান সীমান্চের কাছে খাইবার-পাখতুনওয়া প্রদেশের কোটালালু এলাকায় ইসলামাবাদের সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তাদের হামলায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অন্তত পাঁচজন পাকিস্তানি সেনা। এই হামলায় ১২ জনেরও বেশি জখম হয়েছে। সরকারি গ্যাস কোম্পানির পাইপলাইন পাহারা দেওয়ার সময় সেনাকে লক্ষ্য করে হামলা চালায় টিটিপি। পালটা হামলায় আটজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাখতুনওয়া পুলিশ। তাদের দাবি, গ্যাসের পাইপলাইনে হামলা চালানো এবং প্রকল্প বানচাল করাই ছিল জঙ্গিদের প্রধান টার্গেট। আহত সেনারা ডেরা ইসলমাইল খান জেলার আর্মি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ