Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে নিখোঁজ ৩ ভারতীয়, অপহরণের দাবি পরিবারের

ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়। তাঁরা তিনজনই পাঞ্জাবের বাসিন্দা। পরিবারের দাবি, ওই তিন যুবককে ‘অপহরণ’ করে মুক্তিপণ চাওয়া হয়েছে।

ইরানে নিখোঁজ ৩ ভারতীয়, অপহরণের দাবি পরিবারের
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়। তাঁরা তিনজনই পাঞ্জাবের বাসিন্দা। পরিবারের দাবি, ওই তিন যুবককে ‘অপহরণ’ করে মুক্তিপণ চাওয়া হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাস এব্যাপারে জানিয়েছে,  দ্রুত ওই যুবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। গত ১ মে তেহরানের বিমানবন্দরে অবতরণের কিছক্ষণ পর থেকেই হুশানপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং নামে ওই তিন যুবক উধাও হয়ে যান। পরিবার সূত্রে খবর, পাঞ্জাবের এক এজেন্ট দুবাই ও ইরান হয়ে তাঁদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু তাই নয়, ইরানে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও ওই এজেন্ট জানায়।  কিন্তু ইরানে পা রাখতেই তিনজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ। খোঁজ মিলছে না ওই এজেন্টেরও। তিনজনের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ১ কোটি টাকা দাবি করেছে বলে খবর। এব্যাপারে এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই তিন যুবক ইরানে এসে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের পরিবারের তরফে দূতাবাসকে খবর দেওয়া হয়। গোটা বিষয়টিকে ইরানি কর্তৃপক্ষকে  জানানো হয়েছে।  নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা ও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও বার্তা দেওয়া হয়েছে তেহরানকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ