Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, জখম ৫০

বাংলাদেশে জোরালো ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারি, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল এবং মৌলবীবাজারে।

বাংলাদেশে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, জখম ৫০
  • ২১ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ঢাকা, ২১ নভেম্বর: বাংলাদেশে জোরালো ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারি, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল এবং মৌলবীবাজারে। এই ঘটনায় সে দেশে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজন মেডিক্যাল পড়ুয়া। আহতের সংখ্যা প্রায় ৫০ জন। বর্তমানে তাঁরা ঢাকা এবং গাজীপুরের মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী। যা ঢাকা থেকে থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭।

Advertisement

সে দেশের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, কম্পনে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে কয়েকটি বাড়ির একাংশ। অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প পরবর্তী সময়ের ছবি-ভিডিও আপলোড করেছেন। তাতে ধরা পড়েছে বাড়ি থেকে আতঙ্কিত মানুষের বেরিয়ে আসার ছবি। দেখা মেলে বাড়ির কোনও অংশে ফাটল, কার্নিস এবং রেলিং ভেঙে পড়ার ছবিরও। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ