Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফিরলেন বাংলাদেশে আটক ২৩ মৎস্যজীবী

তিনমাস পর শুক্রবার দেশে ফিরলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী। এতদিন তাঁরা বাংলাদেশের বাগেরহাট জেলে বন্দি ছিলেন। ২৩ জনের মধ্যে ১৪ জন পশ্চিমবঙ্গ ও ন’জন অন্ধ্রপ্রদেশের মৎস্যজীবী। শুক্রবার তাঁদের নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়।

ফিরলেন বাংলাদেশে  আটক ২৩ মৎস্যজীবী
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: তিনমাস পর শুক্রবার দেশে ফিরলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী। এতদিন তাঁরা বাংলাদেশের বাগেরহাট জেলে বন্দি ছিলেন। ২৩ জনের মধ্যে ১৪ জন পশ্চিমবঙ্গ ও ন’জন অন্ধ্রপ্রদেশের মৎস্যজীবী। শুক্রবার তাঁদের নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এরপরই প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ফিরে আসা মৎস্যজীবীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

২০২৫ সালের ১৩ অক্টোবর এফবি শুভযাত্রা নামক একটি ট্রলার কুলতলির খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। ১৯ অক্টোবর গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই সেটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। তখন অনুপ্রবেশের অভিযোগে ওই ট্রলারের মৎস্যজীবীদের বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করে। পরে আদালতের নির্দেশে ভারতীয় ওই মৎস্যজীবীদের বাগেরহাট জেলা কারাগারে রাখা হয়। একই দিনে অন্ধ্রপ্রদেশের ৯ জন মৎস্যজীবীকেও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। তাঁরাও প্রায় তিনমাস জেলে ছিলেন। শেষ পর্যন্ত আইনি বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভারতীয় ওই ২৩ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁদের বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি নিয়ে আসে। এরপরই তাঁদের ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, বুধবার ভারতে আটক থাকা ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাঁদের স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ