আগামী সপ্তাহে পুরসভার এমবিসি বৈঠক
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১০ মাস পর হতে চলেছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসি বৈঠক! সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ নভেম্বর এমবিসির বৈঠক হবে। গত ফেব্রুয়ারি মাস থেকে এমবিসি বন্ধ থাকার ফলে শহরে বহু বড়ো নির্মাণের অনুমোদন মিলছে না। ফলে বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য যে বিপুল টাকা রাজস্ব পায় পুরসভা, তাও আটকে রয়েছে। এই অবস্থায় পুর-প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডের উপর এমবিসির মিটিং করানো নিয়ে চাপ বাড়ছিল। পুরসভার অন্দরে খবর, অবশেষে আগামী শনিবার, কালীপুজো-দীপাবলির ছুটি শেষে অফিস খুললেই এমবিসির বৈঠক হবে। উল্লেখ্য, শহরের কোনো বড়ো নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এমবিসি বৈঠক বাধ্যতামূলক। মূলত সাত কাঠা বা তার বেশি কিংবা ৫০০০ বর্গফুট বা তার বেশি আয়তনের যে কোনো ‘নন-রেসিডেন্সিয়াল’ বিল্ডিংয়ের নকশা অনুমোদনের জন্য এমবিসি করাতে হয়। ‘কমার্শিয়াল’ ক্ষেত্রে সমস্ত ধরনের নির্মাণেই এমবিসির অনুমোদন প্রয়োজন। 

Advertisement