Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা পরিষদের বাজেট ৯২০ কোটি, রাস্তা তৈরিতেই গুরুত্ব

আগামী অর্থ বছরের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বাজেট ধরা হয়েছে ৯২০ কোটি টাকার বেশি। দিন কয়েক আগেই সাধারণ সভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে।

জেলা পরিষদের বাজেট ৯২০  কোটি, রাস্তা তৈরিতেই গুরুত্ব
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী অর্থ বছরের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বাজেট ধরা হয়েছে ৯২০ কোটি টাকার বেশি। দিন কয়েক আগেই সাধারণ সভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। এবার বিভাগ ধরে ধরে এই বাজেট পাঠানো হবে। আর বাজেটের কত টাকা শেষ পর্যন্ত জেলাকে দেওয়া হবে, সেটা বিভিন্ন প্রকল্প রূপায়ণের উপর নির্ভর করবে।

Advertisement

সব থেকে বেশি টাকা ধরা হয়েছে পূর্তবিভাগে। কারণ গ্রামীণ রাস্তা ও অন্যান্য পরিকাঠামোগত কাজ এবার অনেকটাই বেশি হবে। সেজন্যই এই বিভাগে ৬৩১ কোটি টাকার বাজেট পেশ করা হয়। সভায় সেটা সর্বসম্মতভাবে পাশও হয়েছে। গতবার এই পরিমাণ ছিল ৫৭৩ কোটি টাকা। এছাড়াও জেলা পরিষদের আয় বৃদ্ধিতে নেওয়া হবে একাধিক উদ্যোগ। উল্লেখ্য, ২০২৫-২৬ সালে বাজেট ধরা হয়েছিল ৮৩৯ কোটি টাকা।
জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, স্বাস্থ্য, পূর্ত, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন বিভাগে জোর দেওয়া হয়েছে। তবে রাস্তা নির্মাণ ও সংস্কারের প্রতি এবার বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক খাতে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। তাই রাজ্যের উদ্যোগেই সেইসব কাজ করতে হবে। সেসব মাথায় রেখেই বাজেট তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, অল্প হলেও সব দপ্তরের বাজেট বেড়েছে। যেমন জনস্বাস্থ্য ও পরিবেশের বাজেট ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। গতবার সেটা ছিল ৮৫ কোটি। মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের জন্য ১০ কোটি থেকে ১১ কোটি ধরা হয়েছে। বন, ভূমি সংস্কার ও পর্যটনে গতবারের ১৯ কোটি থেকে বাড়িয়ে এবার ২১ কোটি টাকার বাজেট করা হয়েছে। এছাড়া ঠিক হয়েছে, নিজস্ব আয় বৃদ্ধির জন্য জেলা পরিষদের অধীনে থাকা গোসাবার পাখিরালয়, বারুইপুর, ক্যানিং সহ বেশি জায়গায় বিল্ডিং ও মার্কেট ইত্যাদি ভাড়া দেওয়া হবে। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে অবস্থিত ৩১টি ফেরিঘাটের নিলাম করা হবে। তার জন্য দরপত্রও চাওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ