Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা

বাবা জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের অন্যতম কিংবদন্তি। তবে ছেলে লুকা গায়ে চাপাতে চলেছেন আলজেরিয়ার জার্সি। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলে ডাক পেলেন এই তরুণ গোলরক্ষক।

আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: বাবা জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের অন্যতম কিংবদন্তি। তবে ছেলে লুকা গায়ে চাপাতে চলেছেন আলজেরিয়ার জার্সি। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলে ডাক পেলেন এই তরুণ গোলরক্ষক। উল্লেখ্য, বয়সভিত্তিক ফুটবলে ফ্রান্সের জার্সিতেই দেখা গিয়েছিল লুকাকে। অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২০— সকল বিভাগেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তবে সিনিয়র দলে জায়গা না পাওয়ায় অবশ্যই আলজেরিয়ার নাম লেখালেন ২৭ বছর বয়সি এই দুর্গপ্রহরী। উল্লেখ্য, জিদানের পূর্বপুরুষ থাকতেন আলজেরিয়ায়। সেই সূত্রেই নাগরিকত্ব পেলেন লুকা। দু’সপ্তাহ আগেই ফিফার তরফ থেকে আলজেরিয়ার হয়ে খেলার ছাড়পত্র পান জিদান পুত্র। এরপরই আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের দু’টি ম্যাচের জন্য লুকাকে রেখেই দল ঘোষণা করেন আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ। আগামী ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ তারিখ উগান্ডার মুখোমুখি হবে তারা। আফ্রিকা অঞ্চলে বাছাই পর্বে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষে তারা। বাকি দু’টি ম্যাচের মধ্যে একটি জয় পেলেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করবে আলজেরিয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ