Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

জিরোওয়াট-এর ক্লাউড কিচেন

জিরোওয়াট কিচেন। ইউটিউবে যাঁরা রান্নার চ্যানেল দেখেন তাঁরা সকলেই এই নামটির সঙ্গে কম বেশি পরিচিত। মায়ের হাতের সুস্বাদু রান্নার বর্ণনা থাকে চ্যানেলে। থাকে কর্ণধার সৌম্যজিৎ ঘোষ ও তাঁর মা মালা ঘোষের উপস্থাপনা

জিরোওয়াট-এর ক্লাউড কিচেন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জিরোওয়াট কিচেন। ইউটিউবে যাঁরা রান্নার চ্যানেল দেখেন তাঁরা সকলেই এই নামটির সঙ্গে কম বেশি পরিচিত। মায়ের হাতের সুস্বাদু রান্নার বর্ণনা থাকে চ্যানেলে। থাকে কর্ণধার সৌম্যজিৎ ঘোষ ও তাঁর মা মালা ঘোষের উপস্থাপনা। মাত্র কয়েক মাসের মধ্যে শুরু হতে চলেছে তাঁদের ক্লাউড কিচেন। হঠাৎ এমন ভাবনা মাথায় এল কেন? সৌম্যজিৎ বলেন, ‘আসলে আমার মায়ের হাতের রান্নার অনুরাগী ক্রমশ বেড়েই চলেছে। তাঁরা অনেকেই সেই রান্না বাড়িতেও পেতে ইচ্ছুক। সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখেই ভাবলাম ক্লাউড কিচেন শুরু করা যাক।’ টলিউডের সেলেবমহলে রীতিমতো জনপ্রিয় জিরোওয়াটের রান্না। তাঁদের রান্না খেয়ে তৃপ্তিভরে গায়ক সিধু বলেন, এ জীবনে নাকি তাঁর আর রোগা হওয়া হল না। আবার নায়ক যশ তাঁদেরই সাদা বিরিয়ানি চেখে নেন জিমে যাওয়ার আগে। এই বিরিয়ানি যশের কাছে সর্বশ্রেষ্ঠ এক হোলসাম মিল। এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট সব পাওয়া যায় একই পাতে। এছাড়াও আছে চিংড়ি দিয়ে মোচার ঘণ্ট, অভিনেতা বিশ্বনাথ বসু যার ভীষণ ভক্ত। এখানেও শেষ নয়। আছে ক্যাপসিকাম মাটন, অভিনেতা অম্বরীশের আবার এটাই হট ফেভারিট।

Advertisement

এই চ্যানেলের নানারকম জনপ্রিয় খাবারের মধ্যে আরও অনেক নামই রয়েছে। উচ্ছের রেজালা তারই অন্যতম। খেয়ে বোঝা দায় যে পদটি উচ্ছে দিয়ে তৈরি। মাছের টক ঝাল মিষ্টিও বেশ নাম করে ফেলেছে। আছে মৌরলার টক, বাংলা মাটন উইথ ধামসা আলু, ডুমুরের তরকারি, গাঠি কচু চিংড়ি, পনির থাবা, খাসির চর্বি দিয়ে এঁচোড় সহ বিভিন্ন স্বাদের পদ। এইসব খাবারে যাঁরা মজেছেন তাঁরা কেউই এর তারিফ করতে ছাড়েননি। পয়লা বৈশাখ নাগাদ শুরু হয়ে যাবে জিরোওয়াটের ক্লাউড কিচেন। তবে তার আগেই চতুষ্পর্ণীর জন্য বিশেষ রেসিপি নিয়ে হাজির সৌম্যজিৎ।

Advertisement
সম্পর্কিত সংবাদ