Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত কোহলির সতীর্থ, শোকপ্রকাশ যুবরাজ সিংয়ের

বিবৃতি প্রকাশ করে শোকবার্তা দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও বা পিসিএ। বলা হয়েছে, অমনপ্রীতের মৃত্যুতে আমরা শোকাহত। সমবেদনা জানানো হয়েছে তাঁর পরিজনদের প্রতি।

প্রয়াত কোহলির সতীর্থ, শোকপ্রকাশ যুবরাজ সিংয়ের
  • ৭ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

পাঞ্জাব, ৭ মে: মাত্র ৩৬ বছর বয়সেই মৃত্যু ক্রিকেটারের। পাঞ্জাবের এই পেসারের নাম অমনপ্রীত সিং। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার চণ্ডীগড়ে মারা গিয়েছেন তিনি। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাব তথা ভারতীয় ক্রিকেটমহল। আজ, বৃহস্পতিবার বিকেলেই পাঞ্জাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।  

Advertisement

পাঞ্জাবের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন এই পেসার। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলে খেলায় উল্লেখযোগ্য কৃতিত্বও দেখিয়েছিলেন তিনি। সিরিজে নিয়েছিলেন মোট ৯ উইকেট। ওই দলেই ছিলেন বিরাট কোহলি এবং মণীশ পাণ্ডেরা। পরে অমনপ্রীত খেলেছেন আইপিএলের পাঞ্জাব কিংসেও। পরবর্তীকালে পাঞ্জাব ক্রিকেট প্রশাসনেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বিবৃতি প্রকাশ করে শোকবার্তা দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও বা পিসিএ। বলা হয়েছে, অমনপ্রীতের মৃত্যুতে আমরা শোকাহত। সমবেদনা জানানো হয়েছে তাঁর পরিজনদের প্রতি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ