উত্তরবঙ্গের পাশে আইএফএ
উত্তরবঙ্গের পাশে আইএফএ
প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। বন্যা পীড়িত অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ আইএফএ’র। শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একাংশ (১০ লক্ষ টাকা) তুলে দেওয়া হয় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে শুকনো খাবার সংগ্রহেরও বিশেষ কাউন্টার খোলা হয়।
ইস্ট বেঙ্গলের সমর্থনে ব্রাইট
অতীতে লাল-হলুদ জার্সি গায়ে ডার্বিতে ফুল ফুটিয়েছেন ব্রাইট এনবাখারে। কিন্তু এখন তিনি অন্য দলে। তবু বড় ম্যাচের আবেগে গা ভাসাতে যুবভারতীতে হাজির এই ফরোয়ার্ড। আইএফএ শিল্ডের ফাইনালে পুরনো দল ইস্ট বেঙ্গলের হয়েই গলা ফাটালেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে আই লিগের দল ডায়মন্ডহারবার এফসিতে রয়েছেন ব্রাইট।