Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবভারতী: শতদ্রু দত্তর জামিনের আর্জি নাকচ, অ্যাকাউন্ট অ্যাটাচ করেই টাকা ফেরাতে আবেদন

সল্টলেক যুবভারতী কাণ্ডে অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে দর্শকদের টাকা ফেরানোর আবেদন জমা পড়ল বিধাননগর মহকুমা আদালতে।

যুবভারতী: শতদ্রু দত্তর জামিনের আর্জি নাকচ, অ্যাকাউন্ট অ্যাটাচ করেই টাকা ফেরাতে আবেদন
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক যুবভারতী কাণ্ডে অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে দর্শকদের টাকা ফেরানোর আবেদন জমা পড়ল বিধাননগর মহকুমা আদালতে। শুক্রবার সরকার পক্ষের আ‌ইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে এই পিটিশন জমা দিয়েছেন। বিভাসবাবু আদালতে জানিয়েছেন, মেসির অনুষ্ঠানের জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সে-দুটি ফ্রিজ করা হয়েছে। তাতে রয়েছে প্রায় ২২ কোটি টাকা। অ্যাকাউন্ট দুটি অ্যাটাচ করা হোক। ওই টাকা অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে জানা গেলে, আইনানুযায়ী জেলাশাসকের মাধ্যমে দর্শকদের টিকিটের মূল্য ফেরানো হোক। এই পিটিশনের শুনানি ১৭ জানুয়ারি।

Advertisement

এদিকে, মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তকে এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। তাঁর আইনজীবী সৌম্যজিৎ রাহা জামিনের পক্ষে সাওয়াল করেন। আদালতে তিনি আরও জানান, তদন্তে প্রচুর তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। শতদ্রুর বিপুল অর্থও ফ্রিজ করা হয়েছে। অনুষ্ঠানের জন্য দেড়শো কোটি টাকার বিমা করা হয়। অনুষ্ঠানের যাবতীয় বিষয় প্রশাসনকে অবগত করা হয়। সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলি তাঁর মক্কেলের এক্তিয়ারে ছিল না। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁর ছোটো বাচ্চা রয়েছে। তবে শতদ্রুর জামিন নাকচ হয়েছে। ফের 
জেল হেফাজাতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ