Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইউনুসের প্রেস সচিবের মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’

বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার ব্যাংককে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউনুসের প্রেস সচিবের মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার ব্যাংককে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক প্রসঙ্গে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে নানা মন্তব্য করেছেন। শফিকুলের সেই মন্তব্যগুলিকে ‘অনর্থক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে শনিবার মন্তব্য করল ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ইউনুস এবং হাসিনার সম্পর্ক নিয়ে মোদির বক্তব্য বলে যা চালানো হয়েছে, তা ‘মনগড়া’। উল্লেখ্য, শফিকুল ফেসবুকে লেখেছিলেন, মোদির কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছিলেন ইউনুস। শফিকুল দাবি করেন, মোদি সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। এমনকি মোদি নাকি ইউনুসের প্রতি হাসিনার অসম্মানজক ব্যবহারের প্রসঙ্গও বৈঠকে তোলেন। এ প্রসঙ্গে ওই কর্তা বলেন, প্রেস সচিবের মন্তব্যের কোনও ভিত্তি নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ