Bartaman Logo
১০ জুন, ২০২৬

নতুন বিমানবন্দর গড়ে উঠবে গ্রেট নিকোবরে, অনুমোদন কেন্দ্রের

গ্রেট নিকোবর দ্বীপে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দরের অনুমোদন দিল কেন্দ্র। ১৩ হাজার কোটি টাকা খরচ হবে। বিস্তারিত পড়ুন।

নতুন বিমানবন্দর গড়ে উঠবে গ্রেট নিকোবরে, অনুমোদন কেন্দ্রের
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পোর্ট ব্লেয়ার:  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোদি সরকারের প্রকল্প ঘিরে বিতর্ক চলছে। সেখানকার প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হবে পড়বে বলে বিরোধীদের অভিযোগ। এরইমধ্যে গ্রেট নিকোবর দ্বীপে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, গ্রেট নিকোবর প্রোজেক্টের অংশ হিসেবে গালাথিয়া উপসাগরের খুব কাছেই তৈরি হবে এই নয়া বিমানবন্দর। আগামী ৫ বছরের মধ্যে নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। খরচ হবে ১৩ হাজার কোটি টাকা। পরিবেশবিদদের মতে, ভারতের দক্ষিণতম এই অংশটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল। বড়ো পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে। নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বিপন্ন প্রজাতির জীব। সেখানকার আদিবাসীদের জীবনযাত্রাও বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।  যদিও কেন্দ্রের দাবি,  এখানে আন্তর্জাতিক কনটেইনার ট্রান্সশিপমেন্ট পোর্ট গড়ে উঠলে সিঙ্গাপুর ও কলম্বোর উপর ভারতের নির্ভরশীলতা কমবে। পাশাপাশি মালাক্কা প্রণালীর খুব কাছে অবস্থান হওয়ায় এই বিমানবন্দর ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

Advertisement

দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। বিশ্বের অন্যতম প্রধান নৌ-বাণিজ্যপথ দিয়ে অধিকাংশ জ্বালানি আমদানি করে চীন। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এই প্রণালী স্তব্ধ করে দিতে পারলে বেজিংকে চাপে ফেলা যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই এলাকার খুব কাছেই গড়ে উঠছে এই নয়া বিমানবন্দরটি। এই সিদ্ধান্তের ফলে এই দ্বীপে অবস্থিত ভারতীয় সেনাঘাঁটি আইএনএস বাজের রানওয়ে সম্প্রসারণ কার্যত স্থগিত হয়ে গেল। জানা গিয়েছে, সামরিক ও অসামরিক বিমান ওঠানামা করবে এই বিমানবন্দর থেকে। গ্রেট নিকোবর প্রোজেক্টের জন্য মোট বরাদ্দের পরিমাণ ৮১ হাজার কোটি টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ