Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশের ইউনুস সরকার

এনআরএল থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানি করবে বাংলাদেশের সরকারি সংস্থা বিপিসি। এতে মোট খরচ ধরা হয়েছে ১১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার।

ভারত থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশের ইউনুস সরকার
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

ঢাকা, ৭ জানুয়ারি: নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের শাসনে কক্ষচ্যুত বাংলাদেশের অর্থনীতি। ভারত বিরোধিতাকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে সেদেশের শাসক গোষ্ঠী। অথচ বিপদে পড়লে ঢাকার ভরসা সেই নয়াদিল্লি! জ্বালানির চাহিদা সামাল দিতে এবার ভারত থেকে বিপুল ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। যার পরিমাণ ১ লক্ষ ৮০ হাজার টন বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব ছাড়পত্র পেয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত সেদেশের উপদেষ্টা পরিষদ কমিটির।

Advertisement

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া-র (ওআইএল) সহযোগী প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি বা এনআরএল। জানা গিয়েছে, তাদের থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানি করবে বাংলাদেশের সরকারি সংস্থা বিপিসি। এতে মোট খরচ ধরা হয়েছে ১১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৪৬১ কোটি ৭৬ লক্ষ টাকা। যার একটি অংশ দেবে বিপিসি। বাকি অর্থ আসবে ব্যাঙ্ক ঋণ থেকে। চলতি জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে এই ডিজেল আমদানি করবে বাংলাদেশ।

অসমে এনআরএলের পরিশোধনাগার আছে। সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নিজেদের বিপণন টার্মিনালে ডিজেল পাঠানায় এনআরএল। ওই টার্মিনাল থেকে জ্বালানি রপ্তানি হয় বিপিসির পার্বতীপুর ডিপোতে। আগে ট্রেনে এই ডিজেল পরিবহণ করা হতো। বর্তমানে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে তা পরিবহণ করা হচ্ছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নির্মাণে আর্থিক সহায়তা করেছে নয়াদিল্লি।

Advertisement
সম্পর্কিত সংবাদ