Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মুখরোচক স্টার্টার

বেবি কর্ন ১০-১২টা (অর্ধেক করে কাটা), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো

মুখরোচক স্টার্টার
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্রিস্পি চিলি বেবি কর্ন

Advertisement

উপকরণ: বেবি কর্ন ১০-১২টা (অর্ধেক করে কাটা), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, নুন স্বাদ মতো, জল পরিমাণ অনুযায়ী, তেল ভাজার জন্য, রসুন কুচি ১ চা চামচ, সেলেরি কুচি  কাপ, সয়া স্যস পরিমাণ মতো, টম্যাটো কেচাপ, ভিনিগার, পেঁয়াজ শাক।

পদ্ধতি: একটা বড় পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও নুন অল্প জল সহ গুলে নিন। ব্যাটার যেন বেশ ঘন হয় খেয়াল রাখবেন। এবার এই ব্যাটারে বেবিকর্নের টুকরোগুলো ডুবিয়ে ভালো করে কোট করে নিন। কড়াইতে তেল গরম করে ব্যাটারে ডোবানো বেবিকর্ন এক এক করে ভেজে নিন। এবার অন্য একটা কড়াইতে অল্প একটু তেল নিন। রসুন ও সেলেরি কুচি দিয়ে ভাজুন। তারপর সয়া স্যস, চিলি স্যস, টম্যাটো কেচাপ, ভিনিগার ও চিনি মিশিয়ে নিন। তাতে কর্নফ্লাওয়ারের ব্যাটার মিশিয়ে দিন। সবটা নাড়তে থাকুন। মাখা মাখা হয়ে এলে তাতে ভেজে রাখা বেবি কর্ন দিয়ে একবার এপিঠ ওপিঠ করে নিন। উপর থেকে পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

 

ভেজিটেবল উইথ বেবি কর্ন অ্যান্ড বাটন মাশরুম

উপকরণ: বেবি কর্ন  কাপ, বাটন মাশরুম  কাপ, পকচয়  কাপ, বাঁধাকপি  কাপ, ক্যাপসিকাম  কাপ, ব্রকোলি  কাপ, ফুলকপি  কাপ, তেল ১ টেবিল চামচ, রসুন ও আদা কুচি ১ চা চামচ করে, পেঁয়াজ ১টা, সেচুয়ান স্যস ১ টেবিল চামচ, সয়া স্যস ১ টেবিল চামচ, টম্যাটো কেচাপ ১ টেবিল চামচ, চিনি  চামচ, ভিনিগার  চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো স্বাদমতো।

পদ্ধতি: একটা পাত্রে তেল গরম করুন। তাতে আদা ও রসুন কুচি দিয়ে ভাজুন। এরপর পেঁয়াজ কুচি দিন। এবার সব সব্জি একে একে দিয়ে ভাজতে থাকুন। মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজুন। এবার স্যসগুলো একে একে দিয়ে দিন। কর্নফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে দিন। বেশ ঘন একটা গ্রেভি তৈরি হবে। নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। ঢাকা দিয়ে ঢিমে আঁচে খানিকক্ষণ রান্না করুন। সাদা ভাত সহযোগে পরিবেশন করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ