সংবাদদাতা, ইসলামপুর: দুর্ঘটনার পর হুঁশ ফিরেছে পুলিসের। গত রবিবার থেকে ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায় ট্রাফিক পুলিসের তৎপরতা বেড়েছে। ট্রাফিক পুলিসকর্মীদের উদ্যোগে সরকারি ও বেসরকারি বাস নিয়ম মেনে টার্মিনাসের ভিতরে ঢুকছে। ফলে টার্মিনাস এলাকায় সড়কে যত্রতত্র বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা এখন বন্ধ। দীর্ঘদিন ধরে শহরের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়ে থাকা ট্রাফিক সিগনাল মেরামতেও উদ্যোগ নিয়েছে পুলিস প্রশাসন।
Advertisement
গত শনিবার টার্মিনাস সংলগ্ন আইটিএস মোড়ে দুই বেসরকারি বাসের রেষারেষিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সডকের পাশে একটি টোটো ও যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় চাপা পড়ে মৃত্যু হয় সোমা মণ্ডল (৯) ও শম্ভু বিশ্বাসের (১৮)। নিহত শিশুকন্যার পরিবার ও স্থানীয়রা টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাত পর্যন্ত অবরোধ চলে। গোটা শহরেই ট্রাফিকের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। বাসিন্দাদের অভিযোগ, টার্মিনাস সংলগ্ন এলাকায় যত্রতত্র সড়কের উপর দাঁড়িয়ে বাসে যাত্রী ওঠানামা করে একাধিক বাস। বাস দাঁড়াতেই যাত্রী ধরার জন্য টোটোর লাইন পড়ে যায়। এর ফলে যানজট লেগে যায়। যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই অব্যবস্থা এতদিন পুলিসে দেখেও দেখেনি বলে অভিযোগ।
টার্মিনাসে ঢোকা এবং বের হওয়ার মুখে সড়কের উপর বাস দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকে। সেবিষয়েও এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ইসলামপুরের অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, নির্দিষ্ট জায়গাতেই বাস দাঁড়াবে। এবং যাত্রী ওঠানামা করবে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে একেকটি বাস ছাড়তে বলা হয়েছে। বিকল ট্রাফিক সিগনাল শীঘ্রই মেরামত করা হবে।