Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কমল অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা

বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট করল রাজ্য প্রশাসন।

কমল অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা
  • ২৭ মে, ২০২৬ ১৯:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট করল রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বদলে দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা। তুলে নেওয়া হয়েছে পাইলট, এস্কর্ট ও হাউস গার্ড।

Advertisement

তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডলকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। তাঁর বাড়িতে ছিল হাউস গার্ড। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পাইলট ও স্কর্টের ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে।

একইভাবে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে। এতদিন তাঁর সঙ্গে থাকা পাইলট, স্কর্ট ও হাউস গার্ড প্রত্যাহার করা হয়েছে। বিধায়ক ও সভাধিপতি হিসেবে এখন তাঁর নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী।

প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী থাকাকালীন বাড়িতে হাউস গার্ড সহ অতিরিক্ত নিরাপত্তা থাকলেও, এখন বিধায়ক হিসেবে তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

পুলিশ সূত্রে খবর, এই তিন নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মঙ্গলবার রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন তৃণমূল নেতার নিরাপত্তা পুনর্বিবেচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার বীরভূমের এই তিন নেতার নিরাপত্তায় রদবদল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ