নয়াদিল্লি, ২৩ নভেম্বর: ২০১৮ সালের একটি মানহানির মামলা। সেই মামলায় এবার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। অভিযোগকারী বিকাশ পাণ্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদী’ নামে একটি ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা।
প্রসঙ্গত, ২০১৮ সালে নিজের ইউটিউব চ্যানেলে বিকাশ পাণ্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করেছিলেন ধ্রুব। সেই প্রেক্ষিতেই এই মানহানির অভিযোগ দায়ের করা হয়। ধ্রুব রাঠি ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শীর্ষক একটি ভিডিওতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন, এমনটাই দাবি করেন বিকাশ পাণ্ডে। আর সেই মামলাতেই আজ, সোমবার এই পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে জার্মানিতে রয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। গত অক্টোবর মাসে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন এবং রাজধানীতে প্রস্তাবিত একটি আন্দোলনের আগেই দিল্লি পুলিশ তাঁকে আটক করে। এরপরেই নতুন করে বিতর্কের সৃষ্টিও হয় রাজ্য রাজনীতিতে। সিজেপি কর্মী-সহ বিক্ষোভকারীদের মধ্যে আলাদাই উৎসাহ দেখা করা যায় তাঁকে ঘিরে।



