Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহিদ সমাবেশের প্রচারে ১২ জুলাই মেদিনীপুরে মিছিল করবে যুব তৃণমূল

শহিদ সমাবেশের প্রচারে ১২ জুলাই মেদিনীপুরে মিছিল করবে যুব তৃণমূল

শহিদ সমাবেশের প্রচারে ১২ জুলাই মেদিনীপুরে মিছিল করবে যুব তৃণমূল
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ২১জুলাই শহিদ সমাবেশের জন্য তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশের প্রচারে পিছিয়ে নেই দলের যুব কর্মীরাও। ১২জুলাই মেদিনীপুর শহরে তৃণমূল যুবর তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের জেলা নেতৃত্বের দাবি, ওই মিছিলে প্রায় ২০হাজার কর্মীসমর্থক অংশ নেবেন। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সহ জেলার প্রথম সারির নেতানেত্রীরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

Advertisement

মিছিলটি মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শুরু হয়ে কেরানিতলা হয়ে এলআইসি মোড় পর্যন্ত যাবে। মিছিল শেষে একটি সভা আয়োজন করা হবে। সেখানে দলের নেতৃত্ব ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ সম্পর্কে বক্তব্য পেশ করবেন।
এদিন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানাই। এবছর শহিদ সমাবেশে রেকর্ড ভিড় হবে। যুব তৃণমূল খুব ভালো উদ্যোগ নিয়েছে।
যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, শহিদ সমাবেশের জন্য প্রচুর বাসের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ব্লকে সংগঠনের তরফে সমাবেশের প্রচার শুরু হয়েছে। আমরা এনিয়ে একাধিক বৈঠকও করেছি।২০২৪ সালের শুরু থেকে মেদিনীপুরে যুব তৃণমূলের সংগঠন মজবুত হতে শুরু করে। যার প্রভাব বিভিন্ন নির্বাচনেও দেখা গিয়েছে। বর্তমানে যুব তৃণমূলের সংগঠন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। দলের যুব কর্মীরা সমস্যায় পড়লে জেলার প্রথম সারির নেতারা পাশে দাঁড়ান। এর ফলে কর্মীদের আত্মবিশ্বাস বেড়েছে। দলীয় কর্মসূচি ছাড়াও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে তৃণমূল যুব’র নেতাকর্মীরা এগিয়ে আসছেন। তাঁদের উদ্যোগে প্রতিবছরই জলসত্র, রক্তদান, বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়।এদিন শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বর্তমানে তো নির্বাচন কমিশন ভোটাধিকারই কেড়ে নিতে চাইছে। সেই পরিস্থিতিতে ২১জুলাইয়ের গুরুত্ব অপরিসীম। জেলায় দলের সমস্ত যুব নেতাকর্মীদের আগামী ১২জুলাইয়ের মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। তৃণমূল যুব’র বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে পা মেলাবেন বলে আমি আশাবাদী। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ