Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা হবে বিশ্বভারতীতে, জোড়া ‘মউ’ স্বাক্ষরিত

বিশ্বভারতী ও CCRH-এর মধ্যে ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য দুটি মউ স্বাক্ষরিত। কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। বিস্তারিত পড়ুন।

ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা হবে বিশ্বভারতীতে, জোড়া ‘মউ’ স্বাক্ষরিত
  • ১০ জুন, ২০২৬ ১৬:৫৭
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ঔষধি উদ্ভিদ চাষ, গবেষণা ও গ্রামীণ উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে বুধবার বিশ্বভারতী এবং কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ (সিসিআরএইচ)-এর মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হল। এই চুক্তির ফলে ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা, বৈজ্ঞানিক তথ্যভিত্তিক মূল্যায়ন এবং কৃষকদের আয় বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

বুধবার বিশ্বভারতীর কম্পিউটার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই মউ স্বাক্ষর করা হয়। বিশ্বভারতীর পক্ষে কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় এবং সিসিআরএইচ-এর পক্ষে ডাইরেক্টর জেনারেল সুবাশ কৌশিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লীশিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক পরেশচন্দ্র কোলে, অধ্যাপক বুদ্ধদেব দুয়ারী, নারায়ণ চন্দ্রমণ্ডল-সহ বিশ্বভারতী ও সিসিআরএইচ-এর গবেষক এবং আধিকারিকরা।

বিশ্বভারতী ও সিসিআরএইচ কর্তৃপক্ষের আশা, এই যৌথ উদ্যোগ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে এবং দেশে ভেষজ গবেষণার অগ্রগতিকে আরো শক্তিশালী করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ