Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বাইক নিয়ে অশান্তির জেরে আত্মহত্যা যুবকের

বড়ঞায় বাইক নিয়ে অশান্তির জেরে আত্মহত্যা যুবকের
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার সকালে বড়ঞা থানার ন’পাড়া এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম ইবরান শেখ(২০)। ন’পাড়াতেই তাঁর বাড়ি। এদিন সকালে পুলিস মৃতের বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন। আড়াই বছর আগে প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে এক বন্ধুর নামে কিস্তিতে বাইক কেনেন তিনি। বন্ধুর অ্যাকাউন্টেই কিস্তির টাকা দিতেন। কিস্তি শোধের পর বাইকটি অন্যজনকে বিক্রিও করে দেন তিনি। কিন্তু ইবরানের সঙ্গে বাইকের কাগজপত্র নিয়ে ঝামেলা চলছিল ক্রেতার। পরিবারের দাবি, তার জেরেই এদিন রাতে নিজের বাড়িতেই তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। পরে পরিবারের লোকজন তা দেখতে পেয়ে পুলিসে খবর দেন। মৃতের কাকা কুমোরদ্দিন জামাল বলেন, বাইক বিক্রি করার পরেও অজানা নম্বর থেকে বারবার ফোন করে ভাইপোকে বিরক্ত করছিল। বলা হচ্ছিল, বাইকের কিস্তি নাকি শোধ করা হয়নি। এসব নিয়েই পরিবারে অশান্তি চলছিল। বিষয়টি পুলিসে জানানো হয়েছে। তবে, শেষকৃত্যের পর পুলিসে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ