Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চমের ছাত্রীকে যৌন হেনস্তা, তালডাংরা থেকে গ্রেপ্তার যুবক

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তালডাংরায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পঞ্চমের ছাত্রীকে যৌন হেনস্তা, তালডাংরা থেকে গ্রেপ্তার যুবক
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তালডাংরায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালডাংরা থানা এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নুর ইসলাম মল্লিক। ওই থানা এলাকার বাসিন্দা ছাত্রীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তালডাংরা থানার এক আধিকারিক বলেন, ধৃতকে বৃহস্পতিবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ছাত্রী গত সোমবার বাড়ির পাশের একটি দোকান থেকে চকোলেট, বিস্কুট কিনতে গিয়েছিল। সন্ধ্যা নেমে আসায় রাস্তাঘাট অন্ধকার ছিল। সেই সুযোগে নুর ইসলাম ছাত্রীর পথ আটকায়। অভিযোগ, সে ছাত্রীর মুখ চেপে ধরে রাস্তার পাশের একটা গলির মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ছাত্রীর শ্লীলতাহানি করে। সে তার উপর যৌন নির্যাতন চালানোরও চেষ্টা করে বলে অভিযোগ। ছাত্রীটি ওই যুবকের হাতে কামড় বসালে সে ছেড়ে দিতে বাধ্য হয়। চরম আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে নাবালিকা সংজ্ঞা হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে পরিবারের সদস্যদের সবকিছু জানায়। ওইদিন অবশ্য নুর ইসলাম পালিয়ে যাওয়ায় তার নাগাল পাওয়া যায়নি। বুধবার অভিযুক্ত যুবক ফের ওই নাবালিকাকে টার্গেট করে। সে তার স্কুলের চারপাশে ঘোরাঘুরি করছিল। ওইসময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিসের হাতে তুলে দেয়। ছাত্রীর মা বলেন, আমরা ধৃত যুবকের কঠোর শাস্তি দাবি করেছি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা পুলিসকে দেখতে হবে।  ধৃত যুবককে খাতড়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ