Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয় দিয়ে তারাপীঠ হোটেলে ডেকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার যুবক

নাম বদলে ম্যাট্রিমনিয়াল সাইটে অ্যাকাউন্ট। নিজেকে সরকারি চাকরিজীবী, বিত্তশালী পরিচয় দিয়ে বারাসতের এক বিবাহিত মহিলার সঙ্গে পরিচয়।

ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয় দিয়ে তারাপীঠ হোটেলে ডেকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: নাম বদলে ম্যাট্রিমনিয়াল সাইটে অ্যাকাউন্ট। নিজেকে সরকারি চাকরিজীবী, বিত্তশালী পরিচয় দিয়ে বারাসতের এক বিবাহিত মহিলার সঙ্গে পরিচয়। পরে দেখা করার নামে তারাপীঠ হোটেলে ডেকে মহিলাকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল তারাপীঠ থানার পুলিশ। শুক্রবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন। 
আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের হাসানুর জামান। বাড়ি মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। সে ম্যাট্রিমনিয়াল সাইটে রাহুল চট্টোপাধ্যায় নামে অ্যাকাউন্ট খোলে। পোস্ট করা হয় মাথায় তিলক দেওয়া ছবি। দেখে মনে হবে খুবই ধার্মিক। সাইটে তার বাড়ি রামপুরহাট, চাকরিজীবী, লাক্সারি বাস ও তারাপীঠে হোটেল আছে বলে উল্লেখ ছিল। চলতি বছরের মে মাসে ওই সাইটে বারাসতের ২৭ বছরের এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবককে তিনি বিয়ে করতে রাজি হন। যুবক ওই মহিলার সঙ্গে ফোনেও বেশ কয়েকবার কথা বলে বিশ্বাস অর্জন করে। এরপর তারাপীঠে দেখা করতে আসতে বলে। সেই মতো কিছুদিন আগে দিদি, জামাইবাবু ও বাবাকে নিয়ে ওই মহিলা তারাপীঠে আসেন। ওই যুবক একটি হোটেল দেখিয়ে বলে এটি তার। সেখানেই তাঁদের থাকার ব্যবস্থা করে। মহিলার সঙ্গে কিছু গয়না ছিল। যুবক বলে, ভালো জায়গা নয়। তার কাছে রাখতে। মহিলা সরল বিশ্বাসে সেইসব গয়না দিয়ে দেন। এরপর ওই যুবক নানা ফন্দি এঁটে মহিলার দিদি, জামাইবাবু ও বাবাকে অপবাদ দিয়ে তারাপীঠ থেকে চলে যেতে বাধ্য করে। পরে মাদক জাতীয় দ্রব্য খাইয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সেই মুহূর্ত মোবাইল বন্দি করে রাখে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক করে। 
পরে ওই মহিলা ফিরে গিয়ে খোঁজখবর করে জানতে পারেন রাহুল আসলে হাসানুর জামান। এর আগেও ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে অনেক মহিলার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করেছে। এরপরই ওই মহিলা বারাসত মহিলা থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে তারাপীঠ থানাকে জানানো হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রাহুল আসলে হাসনুর জামান। বর্তমানে সে একটি অভিযোগে সালানপুর থানায় গ্রেফতার হয়ে আসানসোল জেলে রয়েছে। শুক্রবার তাকে সেখান থেকে নিয়ে এসে রামপুরহাট আদালতে তোলা হয়।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ