হুগলির হোটেলে নাবালিকা ধর্ষণকাণ্ডে ধৃত অভিযুক্ত যুবক, নির্যাতনের ভিডিয়ো রেকর্ড
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বান্ধবীর সঙ্গে হুগলির হোটেলে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাগুইআটির এক নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কুণালকুমার রাউত। সে ব্যান্ডেলের বাসিন্দা। যে বান্ধবী এই নাবালিকাকে হুগলি নিয়ে গিয়েছিল, সেই যুবতী ধর্ষণের ভিডিয়োও তোলে বলে অভিযোগ! এমনকি, নির্যাতিতার মায়ের মোবা‌ই঩লে সেই চিত্র পাঠানোও হয়। শুধু ধর্ষণই নয়, নাবালিকার গায়ে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে বলে অভিযোগ। পকসো ধারায় মামলা রুজুসহ তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, সবদিক খতিয়ে দেখছে তারা।

Advertisement

মঙ্গলবার বাগুইআটি থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, শনিবার সকালে এক বান্ধবী বিরাটিতে তাকে ডেকেছিল। খাবার খাওয়ার নাম করে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বারাকপুর। তারপর এক যুবক স্কুটার চাপিয়ে তাদের নিয়ে যায় ব্যান্ডেল। সেখানে জল চাইলে, ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ায় সুগন্ধা এলাকার একটি হোটেলে। সেখানে কুণালকুমার রাউত নামে ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেইসময় তার বান্ধবী ওই কুকর্মের ভিডিয়োও করে। নাবালিকার পরিবারের দাবি, ওই চিত্র নির্যাতিতার মায়ের মোবাইলে পাঠানো হয়েছিল! তাদের ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল বলে অনুমান।
নির্যাতিতার পরিবার পুলিশকে জানিয়েছে, সে মোবাইল নিয়ে যায়নি। তার বান্ধবী যখন ফোন করেছিল, তখন পাশ থেকে মেয়ের কান্না ভেসে আসছিল, শুনেছিলেন তার মা। বাড়ি ফেরার জন্য নির্যাতিতার মায়ের কাছ থেকে ক্যাব ভাড়ার টাকাও নেয় ওই বান্ধবী। পরে বিষয়টি জানাজানি হয়। তারপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে কুণালকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিবরণের কিছু অসংগতিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।