Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মগডালে উঠে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উঁকিঝুঁকি, গ্রেপ্তার যুবক

ভারতের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি হাসিমারা বায়ুসেনা ছাউনি। এখানে রাফালের মতো বিমান রয়েছে। গাছের মগডালে উঠে দেশের সেই গুরুত্বপূর্ণ আর্মি বেস ক্যাম্প হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উঁকিঝুঁকি দেওয়ার কারণে পুলিসের হাতে গ্রেপ্তার এক যুবক।

মগডালে উঠে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উঁকিঝুঁকি, গ্রেপ্তার যুবক
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভারতের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি হাসিমারা বায়ুসেনা ছাউনি। এখানে রাফালের মতো বিমান রয়েছে। গাছের মগডালে উঠে দেশের সেই গুরুত্বপূর্ণ আর্মি বেস ক্যাম্প হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উঁকিঝুঁকি দেওয়ার কারণে পুলিসের হাতে গ্রেপ্তার এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃত ২২ বছরের যুবকের নাম সুজিত ঘোষ। বাড়ি আলিপুরদুয়ার জেলা সদর লাগোয়া বনচুকামারি গ্রাম পঞ্চায়েতের ঘাঘরা গ্রামে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, হাসিমারা বায়ুসেনা ছাউনির পাঁচিলের বাইরে গাছ আছে। বুধবার দুপুরের দিকে ঘাঘরার ওই যুবক একটি উঁচু গাছের মগডালে উঠে হাসিমারা বায়ুসেনা ছাউনির দিকে উঁকিঝুঁকি মারছিল। বিষয়টি নজরে আসে বায়ুসেনা কর্তৃপক্ষের। তারপরেই বায়ুসেনা কর্তৃপক্ষ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর সন্ধ্যার দিকে জয়গাঁ থানার পুলিসের হাতে ওই যুবককে তুলে দেয় বায়ুসেনা। ঘাঘরার ওই যুবক নিমতি এলাকায় একটি দোকানে কাজ করত। কিন্তু দু-তিন আগে নিমতির সেই দোকান থেকে নিখোঁজ হয়ে যায় সে। বুধবার দুপুরের দিকে ওই যুবককে দেখা যায় হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন এলাকায়। তার এই রহস্যজনক আচরণের কারণ কী, তা জানতে পুলিস বিস্তারিত তদন্ত শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার ধৃত যুবককে পুলিস আলিপুরদুয়ার আদালতে পাঠায়। পুলিস জানিয়েছে, আদালত ধৃত যুবককে সাতদিনের পুলিসের হেফাজতে পাঠিয়েছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, জেরা করে ধৃত যুবকের এই আচরণের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ