Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

এক নাইট ক্লাবে তরুণীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানি করার অভিযোগে শুক্রবার গভীর রাতে শেক্সপিয়র সরণি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর নাম ফইজ্জুলা।

তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাইট ক্লাবে তরুণীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানি করার অভিযোগে শুক্রবার গভীর রাতে শেক্সপিয়র সরণি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর নাম ফইজ্জুলা। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন সরকার পক্ষ থেকে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন। আগামী সপ্তাহে ব্যাঙ্কশাল কোর্টের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে জানান, শুক্রবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকায় একটি নাইট ক্লাবে অভিযোগকারিণী তাঁর এক বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। সেখানে যান অভিযুক্ত যুবকটিও। সেখানে তরুণীটি তাঁর বন্ধুর সঙ্গে নাচছিলেন। তখন অভিযুক্ত যুবকও তরুণীর সঙ্গে নাচার ইচ্ছাপ্রকাশ করেন। তাতে রাজি হননি তরুণী। এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। তারই মধ্যে ওই যুবক তাঁকে উদ্দেশ্য করে নানা কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তাঁর হাত ধরে টানার চেষ্টা করেন। শুরু হয় চিৎকার, চেঁচামেচি। এরপরই নাইট ক্লাব থেকে ওই তরুণী তাঁর বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ধৃতের তরফ থেকে আদালতে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।                                                           

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ