Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে বিয়ে, গ্রেপ্তার যুবক

নাবালিকাকে বিয়ে করেছিলেন এক যুবক। সন্তানসম্ভবা হয়ে পড়ার পর নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শংসাপত্র দেখে বয়সের বিষয়টি জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।

নাবালিকাকে বিয়ে, গ্রেপ্তার যুবক
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে বিয়ে করেছিলেন এক যুবক। সন্তানসম্ভবা হয়ে পড়ার পর নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শংসাপত্র দেখে বয়সের বিষয়টি জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই হাসপাতাল হেস্টিংস থানায় অভিযোগ জানায়। পুলিস তদন্তের পর নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করে। শনিবার যুবককে কলকাতার বিচারভবনে হাজির করা হয়েছিল। বিচারক এক হাজার টাকা বন্ডে জামিন দেন। সরকারি কৌঁসুলি সঞ্জয় সিং বলেন, ‘সরকার পক্ষ জামিনের আপত্তি জানিয়েছিল।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ