Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেয়ার ট্রেডিংয়ে প্রতারণা, ধৃত যুবক

হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার ট্রেডিংয়ে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শেয়ার ট্রেডিংয়ে ২১ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় নদীয়ার এক যুবককে গ্রেফতার করল বিধাননগরের সাইবার ক্রাইম থানার পুলিশ।

শেয়ার ট্রেডিংয়ে প্রতারণা, ধৃত যুবক
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার ট্রেডিংয়ে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শেয়ার ট্রেডিংয়ে ২১ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় নদীয়ার এক যুবককে গ্রেফতার করল বিধাননগরের সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম পাপ্পু বিশ্বাস। নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে দক্ষিণপাড়ায় তার বাড়ি। গত বছর ২৩ অক্টোবর এক মহিলা প্রতারকদের ফাঁদে পড়ে ২১ লক্ষ ৭২ হাজার টাকা খুইয়েছিলেন। প্রতারকরা তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে বিনিয়োগ করতে বলেছিল। দু’মাসে তিনি ওই টাকা বিনিয়োগ করেন। দু’মাসে মুনাফা সহ তা বেড়ে ২৯ লক্ষ ৯২ হাজার টাকা হয়েছে বলে প্রতারকরা দাবি করেছিল। কিন্তু মুনাফা তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থই ফিরে পাননি। তারপর তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে নদীয়ার এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫টি চেকবুক, ১৩টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ