প্রতিনিধি, ময়নাগুড়ি: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুবক-যুবতীদের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ফালাকাটার এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ময়নাগুড়িতে চেম্বারও খুলেছিলেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবক-যুবতীর থেকে ১৬ হাজার টাকা করে নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি না পেয়ে বুধবার শহরের ধর্মশালায় অভিযুক্তকে ঘেরাও করেন প্রতারিতরা। খবর যায় স্থানীয় পুর প্রতিনিধিদের কাছে। পরে তাঁরা পুলিসে খবর দেন। পুলিস এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক গ্রামে সমীক্ষার কাজ করছিলেন। সে সময় কয়েকজন যুবক-যুবতীকে চাকরির টোপ দেন তিনি। জানান, জলপাইগুড়িতে ইন্টারভিউ হবে। তাতে পাশ করলেই মিলবে মোটা অঙ্কের বেতনের চাকরি। বিনিময়ে চাকরিপ্রার্থীদের থেকে ১৬ হাজার টাকা করে নেওয়া হয়। এদিকে ময়নাগুড়িতে অভিযুক্ত যুবক চিকিৎসা শুরু করেন বলে কাউন্সিলরেরা। তারা আটক করে পুলিসকে খবর দেয়।