তরুণীর গোপন ছবি  ও ভিডিয়ো পর্নসাইটে, থানায় অভিযোগ
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের এক তরুণীর গোপন ছবি ও ভিডিয়ো পর্নসাইটে আপলোড করে দেওয়ার অভিযোগ উঠল। তাঁর বয়স ২২ বছর। তরুণীর অভিযোগ, কেউ বা কারা তাঁর গোপন ছবি, ভিডিয়ো পর্নসাইটে আপলোড করে দিয়েছে। শুধু তাই নয়, সেই ছবি, ভিডিয়োর লিঙ্ক তরুণীর বন্ধু, বান্ধব, আত্মীয়দের শেয়ার করা হয়েছে। দু’টি পর্নসাইটে সেগুলি আপলোড করা হয়ে বলে অভিযোগ। এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন সল্টলেকের তরুণী। তিনি লিখিত অভিযোগ জমা করেছেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তরা তরুণীর পরিচিত। তাঁর সম্মানহানি করতেই এমন হয়েছে বলে মনে করছে পুলিশ। ভুয়ো আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই কাজ করা হয়েছে। 

Advertisement