Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

একসঙ্গে চার কন্যার জন্ম দিলেন তরুণী

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন এক মহিলা। চার সন্তানই সুস্থ রয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। চার কন্যাকে নিয়ে নতুন চ্যালেঞ্জ শুরু হল দম্পতির।

একসঙ্গে চার কন্যার  জন্ম দিলেন তরুণী
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন এক মহিলা। চার সন্তানই সুস্থ রয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। চার কন্যাকে নিয়ে নতুন চ্যালেঞ্জ শুরু হল দম্পতির। কারণ ইতিমধ্যেই তাঁদের তিন সন্তান রয়েছে। সাত সন্তানকে নিয়ে যাতায়াত করতে অন্তত ১০ জন বসতে পারে এমন একটি গাড়ি এই পরিবারের প্রয়োজন। সে কারণেই অনলাইন ফান্ড রেজিং ক্যাম্পেন শুরু করেছেন তাঁরা। সেখান থেকেই বিষয়টি নেটদুনিয়ার নজরে আসে। বিবিসি-র খবর অনুযায়ী, সদ্যোজাত চার সন্তানকে নিয়ে দারুণ খুশি এই পরিবার। প্রতিবেশী, আত্মীয়রা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দম্পতি এখন ভাইরাল। সৌজন্যে চার কন্যা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ