Bartaman Logo
১০ জুন, ২০২৬

হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান, অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণের শিকার যুবতী

কখনও দুষ্কৃতী দৌরাত্ম্য, আবার কখনও বিজেপি নেতা কিংবা ব্যবসায়ীকে খুন

হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান, অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণের শিকার যুবতী
  • ২৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

পাটনা, ২৬ জুলাই: কখনও দুষ্কৃতী দৌরাত্ম্য, আবার কখনও বিজেপি নেতা কিংবা ব্যবসায়ীকে খুন। ভোটমুখী বিহারে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার বিহার পুলিসের হোম গার্ডের পরীক্ষা দিতে এসে গণধর্ষণের শিকার হলেন এক ২৬ বছরের যুবতী। ঘটনাটি ঘটেছে বিহারের গয়াতে। যার ফলে ফের একবার বিহারের প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। 

Advertisement

জানা গিয়েছে, গত ২৪ জুলাই হোম গার্ডের পরীক্ষা দেওয়ার জন্য বুদ্ধ গয়ায় গিয়েছিলেন ওই যুবতী। সেখানেই তাঁর ফিজিক্যাল টেস্ট ছিল। মাঠেই পরীক্ষা চলাকালীন আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সেই জন্য একটি অ্যাম্বুল্যান্স ডাকা হয়। তাতে করেই হাসপাতালে পাঠানো হয় ওই যুবতীকে। 

অভিযোগ, ওই অ্যাম্বুল্যান্সের মধ্যে থাকা কয়েকজন যুবক তাঁকে ধর্ষণ করে। জ্ঞান ছিল না, সেই সুযোগেই লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ যুবতীর। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বুদ্ধ গয়া থানায় এফআইআর দায়ের করা হয়। সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা খোঁজ চালাচ্ছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ