Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের দু’দিন আগে বিষ খেয়ে আত্মঘাতী যুবতী

বাড়িতে বিয়ের তোড়জোড়। তারই মাঝে বিষ খেয়ে আত্মহত্যা এক যুবতীর। মৃতার নাম রাসো বিশ্বাস (২৫)। ঘটনাটি রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনি এলাকার।

বিয়ের দু’দিন আগে বিষ খেয়ে আত্মঘাতী যুবতী
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাড়িতে বিয়ের তোড়জোড়। তারই মাঝে বিষ খেয়ে আত্মহত্যা এক যুবতীর। মৃতার নাম রাসো বিশ্বাস (২৫)। ঘটনাটি রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনি এলাকার।

Advertisement

পরিবার সূত্রে খবর, ঘটনার সূত্রপাত, রবিবার সকালে। ওইদিন সকালে বাড়ির লোকজন রাসোকে যন্ত্রণায় ছটফট করতে দেখে। রাসো জানান, তিনি বিষ খেয়েছেন। এরপরই তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাও শুরু হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওইদিন দুপুরে যুবতীর মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর জন্য মৃতদেহের ময়নাতদন্ত হয়।

রায়গঞ্জের নেতাজি সুভাষ কলোনিতে দাদার বাড়িতে থাকতেন রাসো। বছর দুয়েক আগে রাসোর সেই দাদার মৃত্যু হয়। তারপর থেকে বউদির সঙ্গেই থাকতেন তিনি। মাস ছয়েক আগে ওই যুবতীর বিয়ে ঠিক হয় গঙ্গারামপুর এলাকার এক যুবকের সঙ্গে। আজ, মঙ্গলবার বিয়ের আসর বসত রায়গঞ্জের এই বাড়িতে। সেইমতো বাড়িতে তোড়জোড় চলছিল। মৃতের দাদা রঞ্জিত বিশ্বাস, সন্তোষ বিশ্বাসরা বলেন, বোন নিজের ইচ্ছেমতো বিয়ের কেনাকাটা করেছে। পছন্দমতো সামগ্রীও কিনেছে। তারপর আচমকা এমন চরম সিদ্ধান্ত। গোটা ঘটনায় তাজ্জব পরিজনরা। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ