চীনে ভূমিকম্প, আতঙ্ক বিস্তীর্ণ এলাকায়
  • ২১ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
Prefer us on Google

বেজিং, ২১ নভেম্বর: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তরফ থেকে জানা গিয়েছে, আজ, ভারতীয় সময় বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭।

Advertisement

এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। এই ভূমিকম্পটি মাঝারি মাত্রার ভূমিকম্পের আওতায় পড়ে। সাধরণত ৭০ থেকে ৩০০ কিলোমিটার গভীরে যে সমস্ত ভূমিকম্প হয় সেগুলিকে এই শ্রেণীতে রাখা হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি মাসের ৫ নভেম্বরও চীনে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এই মাসে পরপর ভূমিকম্পের ঘটনায় চীনের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির দিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।