পান্নুন হত্যা ষড়যন্ত্র: অভিযুক্তের ২৩৫ মাসের কারাদণ্ড
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নিখিল গুপ্তাকে ২৩৫ মাস কারাদণ্ড দিল মার্কিন আদালত। অর্থাৎ, ওই ভারতীয় নাগরিককে ১৯ বছর সাত মাস জেলে থাকতে হবে। শুক্রবার প্রায় ৮০ মিনিটের শুনানি শেষে সাজা ঘোষণা করেন বিচারপতি। মার্কিন প্রশাসনের দাবি, চলতি বছরের শুরুতেই ভাড়াটে খুনি দিয়ে হত্যা, হত্যার ষড়যন্ত্র ও আর্থিক তছরুপের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেন নিখিল। পান্নুনকে খুনের জন্য নিখিলকে নিয়োগ করেছিলেন বিকাশ যাদব নামে এক ব্যক্তি। মার্কিন তদন্তকারীদের দাবি, বিকাশ ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন।  এরপরেই এক ব্যক্তির সঙ্গে কথা বলেন নিখিল। তাকে পান্নুনের বাড়ির ঠিকানা সহ একাধিক তথ্য দেন। এই কাজের জন্য ১ লক্ষ মার্কিন ডলার দিতে রাজি ছিলেন বিকাশ। অগ্রিমও দেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। ২০২৩ সালের ৩০ জুন প্রাগে গ্রেপ্তার হন নিখিল।

Advertisement