Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটো সারাইয়ের সময় লরির ধাক্কায় মৃত্যু যুবকের

টোটো সারাই করতে গিয়ে বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল ছেলের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা

টোটো সারাইয়ের সময় লরির ধাক্কায় মৃত্যু যুবকের
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টোটো সারাই করতে গিয়ে বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল ছেলের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের কপাটহাটে। মৃতের নাম প্রীতম লস্কর (১৯)। জানা গিয়েছে, ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরই তাঁদের বাড়ি। রাতের টোটো বের করে রাস্তার উপরই রেখে সারাই করছিলেন বাবা-ছেলে। রাত সাড়ে ১০টার পর ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা উঠতেই ওই রাস্তায় বড় বড় লরি চলতে শুরু করে। তখন একটি লরি দ্রুতগতিতে যাওয়ার সময় টোটোর পাশে থাকা বাবা-ছেলেকে ধাক্কা দেয়। প্রসেনজিৎ রাস্তায় ছিটকে পড়ে লরির পিছনের চাকায় পিষ্ঠ হয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। অল্পের জন্য চাকার তলায় যাওয়ার থেকে রক্ষা পান তাঁর বাবা প্রসেনজিৎ লস্কর।

Advertisement

এলাকাবাসীদের দাবি, রাস্তায় আলো না থাকায় এই বিপত্তি। দুর্ঘটনার পর এলাকার লোকজন ছুটে এসে দু’জনকেই ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যান। সেখানে ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসেনজিৎবাবুর অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ