Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক! অশান্তির জেরে আত্মহত্যা করল তরুণ

বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক। কিন্তু কিছুদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল।

বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক! অশান্তির জেরে আত্মহত্যা করল তরুণ
  • ১০ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক। কিন্তু কিছুদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। গতকাল অর্থাৎ সোমবার রাতে ফোনে দু’জনের মধ্যে ঝগড়াও হয়। আর এরপরই আজ, মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হল তরুণের। জলপাইগুড়ির নগর বেরুবাড়ি এলাকার ওই ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে। মৃতের বন্ধুরা জানিয়েছেন, বছরখানেক আগে ডুয়ার্সের এক তরুণীর সঙ্গে এলাকার এক যুবকের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর সঙ্গে বনিবনার অভাব দেখা দেয় ওই বধূর। শুরু হয় অশান্তি। এর জেরে ওই বধূ বাপেরবাড়ি চলে যান। অভিযোগ, ওই বধূর সঙ্গে তখনই এই তরুণের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু যে কোনও কারণেই হোক, কিছুদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। 

Advertisement

মৃতের এক বন্ধু জানান, ছেলেটি তাঁদের সঙ্গে গাড়িতে চা পাতা লোডিং- আনলোডিংয়ের কাজ করত। গতকাল, সোমবার কাজে গিয়েছিল। বিকেলে বাড়ি ফেরে। এরপরই ফোনে গৃহবধূর সঙ্গে কথা কাটাকাটি হয় তরুণের। পরিবারের দাবি, সন্ধ্যার পর থেকেই চুপচাপ ছিল ওই তরুণ। রাতে ঠিকমতো না খেয়েই শুয়ে পড়ে। প্রতিবেশীরা জানিয়েছেন, মাঝরাতে ঘরের বাইরে বেরিয়ে ওই তরুণকে কথা বলতে দেখেছেন তাঁরা। দেখে মনে হচ্ছিল, ফোনে কারও সঙ্গে ঝগড়া হচ্ছে তার। মৃত ওই তরুণের পরিবারে মা, বাবা, বোন রয়েছে। এক পিসিও তাদের সঙ্গে থাকেন। সকাল আটটার মধ্যে কাজে বেরিয়ে যেত ওই তরুণ। কিন্তু আজ, মঙ্গলবার সকাল ৯টা বেজে গেলেও ঘরের দরজা না খোলায় পিসি তাকে ডাকতে যান। কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিসকে খবর দেওয়া হয়। তারা এসে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পরিবারের দাবি, মৃতের ফোনের কললিস্ট খতিয়ে দেখলেই তার আত্মহত্যার কারণ স্পষ্ট হয়ে যাবে। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ