Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্ত্রীর মুণ্ড হাতে থানায়, বেঙ্গালুরুতে ধৃত যুবক

পাথরপ্রতিমার ছায়া বেঙ্গালুরুতে। গলা কেটে সেই মুণ্ড হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। বেঙ্গালুরুর অদূরে চন্দপুরার কাছে হাড়হিম এই ঘটনা ঘটে।

স্ত্রীর মুণ্ড হাতে থানায়, বেঙ্গালুরুতে ধৃত যুবক
  • ৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু: পাথরপ্রতিমার ছায়া বেঙ্গালুরুতে। গলা কেটে সেই মুণ্ড হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। বেঙ্গালুরুর অদূরে চন্দপুরার কাছে হাড়হিম এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই ভয়ানক এই কাণ্ড ঘটান বছর পঁচিশের ওই যুবক। পুলিসয জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হিলালিজ গ্রামের বাড়িতে শঙ্কর ও তাঁর স্ত্রী মনসার ঝগড়া বাঁধে। তখনই কাস্তে দিয়ে শঙ্কর তাঁর স্ত্রীর গলা কেটে দেন। 

Advertisement

ওই দম্পতির পাঁচ বছর বিয়ে হয়েছে। তাঁদের চার বছরের এক সন্তানও রয়েছে। স্বামী-স্ত্রী দু’জনেই বেসরকারি সংস্থায় কাজ করেন। জেরায় শঙ্কর পুলিসকে জানিয়েছেন, স্ত্রীর পরকীয়া সম্পর্কে তিনি সম্প্রতি জানতে পারেন। এর জেরে নিয়মিতই তাঁদের অশান্তি হতো। মনসা এরপর তাঁর মায়ের কাছে চলে গিয়েছিলেন। শুক্রবার রাত ৮টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। তখনই আরও একবার শঙ্করের সঙ্গে তাঁর ঝগড়া বাঁধে। পুলিস মনে করছে, স্ত্রীকে খুনের চক্রান্ত আগেই থেকেই ছিল। সেই কারণেই কাস্তে কিনে বাড়িতে রেখেছিলেন শঙ্কর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ