Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত বাসে অভব্য আচরণ, নিগৃহীত তরুণী সাংবাদিক

চলন্ত বাসে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ এবং তাঁকে মারধর করার অভিযোগ উঠল। পেশায় সাংবাদিক ওই তরুণী বাসের মধ্যেই প্রতিবাদ করেন। এমনকী, তিনি বাস থেকে পুলিসকে ফোন করে বিষয়টি জানান

চলন্ত বাসে অভব্য আচরণ, নিগৃহীত তরুণী সাংবাদিক
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চলন্ত বাসে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ এবং তাঁকে মারধর করার অভিযোগ উঠল। পেশায় সাংবাদিক ওই তরুণী বাসের মধ্যেই প্রতিবাদ করেন। এমনকী, তিনি বাস থেকে পুলিসকে ফোন করে বিষয়টি জানান। তারপরই বাগুইআটি থেকে ৫৫ বছরের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। তরুণীকে থাপ্পড় মারায় তাঁর চশমা ভেঙে গিয়েছে। এমনকী, জামা টেনে ধরায় পোশাকও ছিঁড়ে গিয়েছে। ছুঁড়ে মারা হয়েছে ব্যাগ।

Advertisement

শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় বসাক। বাড়ি নারায়ণপুরে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে তিনি জামিন পান।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই সাংবাদিক অফিস থেকে বেরিয়ে নারায়ণপুরে তাঁর বাড়িতে ফিরছিলেন। তিনি মহিলা সংরক্ষিত আসনে বসেছিলেন। তরুণীর অভিযোগ, উল্টোডাঙায় ওই ব্যক্তি বাসে ওঠেন। তারপর তাঁর পাশে এসে বসেন এবং অভব্য আচরণ করতে শুরু করেন। এমনকী, তাঁর শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করতে থাকেন। তরুণী সাংবাদিক প্রতিবাদ করলে বাঙ্গুরের কাছে ওই ব্যক্তি সিট ছেড়ে উঠে যান, তবে তাঁর ব্যাগটি তরুণী পাশে রাখেন। বাসটি যখন কেষ্টপুর এলাকায়, তখন ওই ব্যক্তি ব্যাগটি তাঁর মুখে ছুঁড়ে মারেন বলে অভিযোগ। এরপর সপাটে থাপ্পড় মারলে চশমা ভেঙে যায় তরুণীর। তৎক্ষণাৎ ওই তরুণী সাংবাদিক পুলিসকে ফোন করেন। বাসটি বাগুইআটিতে পৌঁছনোর সময় ওই তরুণী অভিযুক্ত ব্যক্তিকে বাস নামতে বলেন। কিছুক্ষণের মধ্যে পুলিসও চলে আসে। তারপর তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ