Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হৃদরোগে মৃত্যু তরুণ ক্রিকেটারের

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিত্ ঘোষের

হৃদরোগে মৃত্যু তরুণ ক্রিকেটারের
  • ৩ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিত্ ঘোষের। বীরভূমের বাসিন্দা ২২ বছরের এই তরুণ সকালে জিমে গিয়েছিলেন। শরীরচর্চার সময়ই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বীরভূম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তরুণ ক্রিকেটারকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বাংলার ক্রিকেটমহল।

Advertisement

বোলপুরের জামবুনির বাসিন্দা প্রিয়জিত্ ঘোষ ছ’বছর আগে সিএবি থেকে পুরস্কারও পেয়েছিলেন। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ-১৬ বিভাগের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। সিএবি’র সেই মেডেল এখনও তাঁর ঘরে সাজানো। স্বপ্ন দেখতেন, ভবিষ্যতে বাংলার হয়ে রনজি খেলার। কিন্তু অকালেই ঝরে গেল তরতাজা প্রাণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ