Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার হোটেলে বসেই মিলবে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ

দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে নিত্যদিন  পর্যটকদের ঢল নামলেও এখনও পর্যন্ত বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা চালু হয়নি।

দীঘার হোটেলে বসেই মিলবে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে নিত্যদিন  পর্যটকদের ঢল নামলেও এখনও পর্যন্ত বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা চালু হয়নি। এমন পরিস্থিতিতে যাতে বেড়াতে এসে আপাতত পর্যটকরা হোটেলে বসে মহাপ্রসাদ খেতে পারেন, সেই ব্যবস্থা করল মন্দির কর্তৃপক্ষ। দীঘার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রসাদ পৌঁছে দেওয়ার কাজে লাগানো হচ্ছে।  এবার একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলে পর্যটকদের কাছে প্রসাদ নিয়ে হোটেলে হাজির হয়ে যাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বুকিংয়ের সেই নম্বর হল ‘৯০৫৯০৫২৫৫০’। ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের তরফে এই প্রসাদ ডেলিভারি করার যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে।  দু’এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে ডেলিভারির কাজ। মহাপ্রসাদ পাওয়ার জন্য ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি বুকিং করা যাবে। তারপর তা হোটেলের দোরগোড়ায় পৌঁছে দেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ