Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

যোগায় সাফল্য কালনা ও পূর্বস্থলীর দুই ছাত্রীর

যোগায় সাফল্য কালনা ও পূর্বস্থলীর দুই ছাত্রীর
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: বিশাখাপত্তনমে সদ্য আয়োজিত বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জয় করল কালনার ষষ্ঠ শ্রেণির ছাত্রী কেয়া দাস। এর আগেও কেয়া থাইল্যান্ডে আয়োজিত যোগাসনে সাফল্য পেয়েছিল। তার সাফল্যে খুশি বাবা স্বপনকুমার দাস, মা শুভ্রা দাস সহ শুভানুধ্যায়ীরা।
Advertisement
কালনা শহরের বারুইপাড়ার কেয়া ছোট থেকেই যোগাসনে খুবই আগ্রহী ছিল। নিত্য অধ্যাবসায়ে বিভিন্ন প্রতিযোগিতায় তার একের পর এক সাফল্য আসতে থাকে। গত ২৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়ার্ল্ড কাপ অনূর্ধ্ব ১২ বিভাগের যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয় সে। ট্র্যাডিশনাল যোগায় রুপো ও আর্টিস্টিক যোগায় স্বর্ণপদক জয় করে। অন্যদিকে, একই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৭ বিভাগে ট্র্যাডিশনালে অংশ নিয়ে যোগাসনে স্বর্ণপদক পায় পূর্বস্থলীর ধীতপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী পিয়ালি দাস। তার সাফল্যে খুশি পরিবার থেকে স্কুলের শিক্ষক ও এলাকার বাসিন্দারা।
সম্পর্কিত সংবাদ