Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের কোচ হতে আগ্রহী ছিলেন জাভিও

মানোলো মার্কুয়েজের বিদায়ের পর নতুন কোচ খুঁজতে বিজ্ঞাপন দেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা

ভারতের কোচ হতে আগ্রহী ছিলেন জাভিও
  • ২৬ জুলাই, ২০২৫ ০৮:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানোলো মার্কুয়েজের বিদায়ের পর নতুন কোচ খুঁজতে বিজ্ঞাপন দেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা। ১৭০ জন কোচের মধ্যে তিনজনকে বেছে নিয়েছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ছাড়াও রয়েছেন স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ। কিন্তু বাদ পড়লেন কারা? এখানেই আসল টুইস্ট। সূত্রের খবর তালিকায় ছিলেন স্পেন এবং বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্ডেজ। ব্যক্তিগত ই-মেল থেকে আবেদন পাঠান তিনি। কিন্তু জাভিকে পেতে বাজেট বড় ফ্যাক্টর। আর্থিকভাবে মোটেও ভালো জায়গায় নেই ফেডারেশন। ফুটবল চালাতে প্রচুর অর্থ প্রয়োজন। কিন্তু এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস সই না হওয়ায় সেই টাকা পাওয়া নিয়েও তীব্র অনিশ্চয়তা। তাই হাই-প্রোফাইল কোচের সঙ্গে যোগাযোগই করা হয়নি। এবিষয়ে সভাপতি কল্যাণ চৌবের মন্তব্য, ‘এটা টেকনিক্যাল কমিটির বিষয়। কোচের তালিকা ওঁরাই দেখেছেন।’

Advertisement

২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেনের অন্যতম সদস্য জাভি। দুটো ইউরো কাপও জিতেছেন তারকা মিডফিল্ডার। কোচ হিসাবেও বেশ সফল জাভি। তাঁর কোচিংয়ে লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা। কিন্তু এদেশের ফুটবলের হাল তাঁর পক্ষে ফেরানো মুশকিল। কারণ, সিস্টেমটাই তো ঘুণে ভরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ