লন্ডন: বিশ্বরেকর্ড আফগানিস্তানের উসমান গনির। ব্যাট হাতে ঝড় তুলে ইসিএস টি-১০ টুর্নামেন্টে ১ ওভারে ৪৫ রানের নজির গড়লেন তিনি। পেশাদার ক্রিকেটে এর আগে এক ওভারে এত রান কখনও ওঠেনি। উল্লেখ্য, লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট হাতে গিলফোর্ডের বোলার উইল আর্নির ওভারে ধ্বংসলীলা চালান তিনি। সেই ওভারের স্কোর যথাক্রমে, ৬ (নো বল), ৬, ৪ (ওয়াইড), ৬, ৪ (নো বল), ৬, ০, ৬ ও ৪।



