Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বরেকর্ড বাংলার কোয়েল বরের

কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল বর।

বিশ্বরেকর্ড বাংলার কোয়েল বরের
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল বর। ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ওজন তুলে  বিশ্বরেকর্ড ১৭ বছর বয়সি হাওড়ার এই অ্যাথলিটের। সেই সঙ্গে জিতে নেয় সোনাও। ক্লিন ও জার্ক বিভাগেই ১০৭ কেজি ভারোত্তোলন করে। এটাও বিশ্বরেকর্ড। স্ন্যাচেও ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করে কোয়েল।  উল্লেখ্য, হাওড়ায় মুরগীর মাংস বিক্রেতার মেয়ে কোয়েল জুনিয়র বিভাগেও সোনা জিতেছে। এছাড়া বাংলার অনিক মোদিও ছেলেদের ৬৫ বিভাগে সোনা জিতেছে। দুই বিভাগ মিলিয়ে মোট ২৩৮ কেজি ভারোত্তোলন করে অনিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ