Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড

আমেরিকার হ্যাম্পশায়ারের পিটার্সফিল্ড এলাকার ১৭ বছর কিশোরকে ঘিরেই এখন এলাকায় হইচই! বয়স ১৮ পেরনোর আগেই সে নাম তুলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

১৭ বছর বয়সেই বিশ্বরেকর্ড
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেরিকার হ্যাম্পশায়ারের পিটার্সফিল্ড এলাকার ১৭ বছর কিশোরকে ঘিরেই এখন এলাকায় হইচই! বয়স ১৮ পেরনোর আগেই সে নাম তুলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সৌজন্যে তার হাতের আঁকা। কল্পনাশক্তি আর ছবি আঁকতে পারার ক্ষমতাকে কাজে লাগিয়ে ১৩০০ পাতার একটি হাতে আঁকা ফ্লিপ বুক তৈরি করে ফেলেছে কিশোর ম্যাক্স বাজেন। এর আগে এক পাতার হাতে আঁকা ফ্লিপ বুকের নজির এই দুনিয়ায় আর নেই। তবে প্রথমদিকে শখেই আঁকতে শুরু করে ম্যাক্স। ৫০০ পাতার পর কাজটা একঘেয়ে লাগছিল বলে ছেড়েও দিয়েছিল। কিন্তু পরে নিজেই নিজেকে বোঝায় যে, কখনও কোনও রেকর্ড গড়তে গেলে অনেক পরিশ্রম ও নিষ্ঠার প্রয়োজন। ম্যাক্স জানিয়েছে, ‘একটা সময় বাড়ি, স্কুল, ট্রেন যেখানে যেটুকু সময় পেতাম, ছবি আঁকতাম, সেই ছবিগুলো মজার মজার কোনও মোটিফ বা কার্টুন স্কেচ। যা দিয়ে আমি আমার ফ্লিপ বুক সাজিয়েছি। আগেও বারবার চেষ্টা করেছি তবে কখনওই ৩০০ পাতার বেশি এগতে পারিনি। তাই ১৩০০ পাতার এই কাজ নিঃসন্দেহে আমার কাছে খুব আনন্দের। একটানা তিন সপ্তাহের পরিশ্রমে এই ফ্লিপ বুকটি তৈরি করেছে ম্যাক্স। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ