Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেল বৃহস্পতিবার। সর্বনিম্ন টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় ১০০ টাকা।

বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

চণ্ডীগড়: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেল বৃহস্পতিবার। সর্বনিম্ন টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় ১০০ টাকা। আইসিসি’র ইতিহাসে এটাই সর্বনিম্ন। শ্রীলঙ্কার মুদ্রায় ১০০০।

Advertisement

আগামী ৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু। প্রথম দিনেই রয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে কলম্বোয় ভারতীয় সময় সকাল ১১টায় পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল তিনটেয়। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ম্যাচটি হবে ইডেনে। আর দিনের তৃতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে আমেরিকার। সন্ধ্যা সাতটায় খেলাটি শুরু হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইসিসি’র সিইও সংযোগ গুপ্তা জানিয়েছেন, ‘প্রথম পর্বে ২০ লক্ষ টিকিট ছাড়া হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ