Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১০ সেপ্টেম্বর

আগামী বছর মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে হবে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ।

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১০ সেপ্টেম্বর
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জেনেভা: আগামী বছর মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে হবে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ। ১১ জুন উদ্বোধনী ম্যাচ অ্যাজটেকা স্টেডিয়ামে। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। এই প্রথম ৩২ থেকে বেড়ে ৪৮টি দলের বিশ্বকাপ হতে চলেছে। তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে ফিফা। তারই মধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রির দিন ঘোষণা করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট বুকিংয়ের আবেদন জমা নেওয়া হবে। যেহেতু বিশ্বকাপের টিকিটের প্রবল চাহিদা থাকে, তাই ধাপেধাপে টিকিট বিক্রি করা হবে। তবে সেক্ষেত্রে দামের কোনও পার্থক্য থাকবে কিনা, তা নিয়ে পরিষ্কারভাবে এখনও কিছু জানানো হয়নি। আসলে মার্কিন মুলুকে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে মাঠ ভরাতে বেশ সমস্যায় পড়তে হয় ফিফাকে। সে কারণে টুর্নামেন্টের শেষদিকে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে টিকিট বিক্রি করতে বাধ্য হয় তারা। তবে বিশ্বকাপে টিকিটের চাহিদা সংক্রান্ত সমস্যা হবে না বলেই বিশ্বাস ফিফা’র। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘আমরা আশা করছি, আবারও মাঠমুখী হবেন অনুরাগীরা। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ টুর্নামেন্ট হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীদের জন্য রইল আগাম শুভেচ্ছা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ